নকল স্যানিটাইজার, মাস্ক ও পিপিই বিক্রির দায়ে ৯ দোকানিকে জরিমানা

আপডেট: ২০ জুলাই ২০২০ ৬:০৭ অপরাহ্ন

নকল হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক ও পিপিই সংরক্ষণ ও বিক্রির দায়ে নগরের গোলাম রসুল মার্কেটের ৯ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং নকল সুরক্ষা সামগ্রী গুলো জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (২০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ফোরকান স্টোর ৫ হাজার টাকা, নুরানী স্টোর ৫ হাজার টাকা , আকবর স্টোর ৫ হাজার টাকা, কারতুয়া স্টোর ৫ হাজার টাকা, আলিফ স্টোর ১০ হাজার টাকা, এন স্টোর ৫ হাজার টাকা, আল্লাহর দান স্টোর ১০ হাজার টাকা, আরমান স্টোর ১০ হাজার টাকা এবং জসিম স্টোর ৫ হাজার টাকা।

ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, ‘গোলাম রসুল মার্কেটের নিচ তলার ১০ টি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৯ টি দোকানেই নকল হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক ও পিপিই পাওয়া গেলে ৯ দোকান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।’

পাশাপাশি বিপুল পরিমাণ নকল মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

সিটিজিসান ডটকম/আরএইচ