মুক্তিযোদ্ধার বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে

আপডেট: ১৯ জুলাই ২০২০ ৫:১০ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৯ জুলাই, ২০২০ রবিবার ০৫:১০ পিএম

বসতঘরের জায়গার বিরোধ নিয়ে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের হামলা ও বসতঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা পরিবার।

রবিবার (১৯ জুলাই) সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রোকসানা আক্তার স্মৃতি, মীর সাকিব হোসেন, মো. শহিদুল্লাহ প্রমুখ।

এর আগে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নোমানের নেতৃত্বে ৪-৫ জনের একটি গ্রুপ হামলা ও বসতঘর ভাংচুর করা হয়। ঘটনার সময় তাদের বাধা দিলে তাঁর পরিবারের সদস্য রোকসানা আক্তার স্মৃতি (২৩), সাকিব হোসেন (১৭) ও মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তারকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি করেন। শুধু তাই নয়, এ সময় ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

এদিকে মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তার বাদী হয়ে ওইদিন সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ করেন ও পুলিশের স্ত্রী রোকসানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তার বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ৩ দশমিক ৭৫ শতক জায়গায় জোর করে দখল করতে ওইদিন হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। ওইদিনের ঘটনায় আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কে রয়েছি।’

উল্লেখ্য, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নোমানের নেতৃত্বে ৪-৫ জনের একটি গ্রুপ হামলা ও বসতঘর ভাংচুর করে। ঘটনার সময় তাদের বাধা দিলে তার পরিবারের সদস্য রোকসানা আক্তার স্মৃতি (২৩), সাকিব হোসেন (১৭) ও মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তারকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি করেন। শুধু তাই নয়, এ সময় ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট নিয়ে যায়।

সিটিজিসান ডটকম/সিএস