নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুলাই, ২০২০ শুক্রবার ০৪:০০ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলার আসামি নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাসুদ আলমের নেতৃত্বে নগরের কালা মিয়া বাদশাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি নাছির উদ্দিন নোয়াখালি জেলার বেগমগঞ্জ এলাকার কালিকাপুর গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র। সে বর্তমানে উপজেলার চিকনদন্ডী এলাকার বাসিন্দা।
এর আগে গত ২২মে উপজেলার চিকনদন্ডী এলাকায় নিজ বাসায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় নাছির। ওই দিনই নিহতের পরিবার গ্রপ্তারকৃতকে আসামি করে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করে।
সিটিজিসান ডটকম/আরএইচ
