নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০৪:৩০ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তিনজন চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) র্যাবের পক্ষ থেকে চোরাই ফার্নেস অয়েল আটকের বিষয়টি জানানো হয়।
আটককৃতরা হলো- জামাল হোসেন (৩৪), মো. আলামিন (৩০) ও মো. সাদ্দাম হোসেন (৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বিদেশ থেকে চোরাইপথে আনা ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। চোরাই ফার্নেস অয়েল বহনকারী দুইটি ট্যাংক লরিও আটক করা হয়েছে।
দুইটি ট্যাংক লরি থেকে মোট ২০ হাজার লিটার ফার্নেস অয়েল আটক করা হয়েছে। আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।’- যোগ করেন তিনি।
সিটিজিসান ডটকম/সিএস
