সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৬ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০৪:১৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পানিতে ডুবে মো. সাইদ (০৪) নামে এক শিশু র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বাঁশবাড়ীয়ার হারাধন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইদ একই এলাকার বেলাল হোসেনের পুত্র।
স্থানীয়রা জানান, বাড়িতে খেলা করার সময় হঠাৎ পুকুরে পড়ে যায় সাইদ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নূর উদ্দীন রাশেদ জানান, ‘পুকুড়ে পরে যাওয়া এক শিশুকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। দুপুর সাড়ে ১২টায় শিশুটিকে মৃত ঘোষনা করা হয়।’
সিটিজিসান ডটকম/আরএইচ/এনএকে
