নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০১:২০ পিএম
চট্টগ্রামের হালিশহর থানা এলাকার রিয়াজুর রহমান জীবন নামে এক চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে সোনালী আবাসিক এলাকা থেকে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।
গ্রেপ্তার রিয়াজুর রহমান ঝালকাঠি জেলার কাঠলিয়া থানার মরিচবুনিয়া এলাকার আবদুল খালেক হাওলাদারের পুত্র। সে হালিশহর এলাকার কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির সময় সোনালী আবাসিক এলাকা থেকে রিয়াজুর রহমান জীবন নামের ওই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সিটিজিসান ডটকম/আরএইচ
