নিয়ন্ত্রণে এসেছে বন্দরের আগুন, তদন্ত কমিটি গঠন

আপডেট: ১৫ জুলাই ২০২০ ৭:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুলাই, ২০২০ বুধবার ০৭:৪০ পিএম

প্রায় দুই ঘন্টা টানা চেষ্টা চালিয়ে চট্টগ্রাম বন্দরের তিন নম্বর শেড অকশন গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বুধবার (১৫ জুলাই) সাড়ে ৬টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন নির্দেশ দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, বন্দর শেডে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘তিন নম্বর শেডে বিকেল পৌনে চারটার আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘন্টা টানা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ওই কমিটির মাধ্যমে আগুন লাগার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

সিটিজিসান ডটকম/সিএস/ইবিএইচ