নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ জুলাই, ২০২০ সোমবার ০৫:৪০ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো. ফরহাদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫’শ ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া লাম্বারঘাটা জামাল হোসেনের দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফরহাদ উত্তর পদুয়া ঘোনার পাড়া এলাকার আবুল কালামের পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপার্দ করা হয়েছে।’
সিটিজিসান ডটকম/এমএইচ
