গৃহবধুর বোরকার ভেতরে মিলল ২৫ লাখ টাকার ইয়াবা বাঁশখালীতে

আপডেট: ৮ জুলাই ২০২০ ৭:২৯ অপরাহ্ন

বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ৮ জুলাই, ২০২০ বুধবার ০৭:৩০ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক গৃহবধুকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে দক্ষিণ পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালী ব্রীজসংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মিতু আক্তার মনি (২১)। তিনি বাগেরহাট জেলার শরণখোলা বগীসাতঘর এলাকার মৃত লতিফ খন্দকারের মেয়ে। তার শ্বশুর বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের এলাকার বাদশা মিয়ার পুত্র আকতার মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে বোরকার ভেতরে পাওয়া গেল ৮২৯০ পিস ইয়াবা ট্যাবলেট। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্যে প্রায় ২৫ লাখ টাকা।’

সিটিজিসান ডটকম/সিএস