৭ বছর বয়সী হাসানের মা’কে খুঁজছে বন্দর থানা পুলিশ

আপডেট: ৬ জুলাই ২০২০ ৯:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ জুলাই, ২০২০ সোমবার ০৯:০০ পিএম

চট্টগ্রামের সিএমপির বন্দর থানা এলাকায় মো. হাসান নামে আনুমানিক ৭ বছরের পরিচয়বিহীন শিশুর মাকে খুঁজছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বারেক বিল্ডিং মন্দিরের সামনে শিশুটিকে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) সাজেদ কামাল বলেন, ‘আজ (৬ জুলাই) দুপুরের দিকে বারেক বিল্ডিং মন্দিরের সামনে পরিচয়বিহীন আনুমানিক ৭ বছরের হাসান নামে একটি ছেলে শিশু পাওয়া গেছে। ছেলেটির মাতার নাম কহিনুর আকতার। আর ঠিকানা হিসেবে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার বাসিন্দা বলে এইটুকু বলতে পারছে সে।’

‘তার বাবা নেই। মা ভিক্ষা করে। আজ সকালে তাকে সেখানে রেখে মা কোথায় চলে গেছে আর ফিরেনি। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। আজ রাত পর্যন্ত দেখব। এর মাঝে তার অভিভাবক না আসলে সকালে অপরাজয় বাংলাদেশ নামীয় প্রতিষ্ঠানের ডে কেয়ার সেন্টারে প্রেরণ করা হবে।’— যোগ করেন এসআই।

শিশুটিকে কেউ চিনে থাকলে (০১৭১০—৪৭৯৩১৬) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ