নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ জুন, ২০২০ রবিবার ১০:১০ এএম
সরকারি ত্রাণ ও অর্থ আত্মসাতের অভিযোগে সারাদেশের বিভিন্ন জেলার ৯৪ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাঁর মধ্যে ৩০ জন চেয়ারম্যান ও ৬৪ জন মেম্বার রয়েছে। শনিবার (২৭ জুন) ডিজিটাল পদ্ধতিতে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
এদিকে দেশের বিভিন্ন জেলার ৯৪ জন প্রতিনিধিদের ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্তও করেছেন।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ২১টি মামলা দায়ের করেছে দুদক। এসব মামলায় গ্রেপ্তারও হয়েছেন অনেকে। নতুন করে এই ৯৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
‘ত্রাণ চুরির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। কারও প্রতি ন্যূনতম নমনীয় হওয়ার সুযোগ নেই।’ প্রত্যেক দুর্নীতিবাজকে আইনের মুখোমুখি হতে হবে’— আরও যোগ করেন দুদক চেয়ারম্যান।
সিটিজিসান ডটকম/সিএস
