নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ জুন, ২০২০ বৃহস্পতিবার ০৯:২৭ পিএম
দক্ষিণ এশিয়ার একমাত্র কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রায় ৭ হাজার মিটার অবৈধ ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে হালদা নদীর সত্তার ঘাট থেকে শুরু করে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন অংশে পরিচালিত অভিযানে জব্দ করা হয় এসব জাল।
রুহুল আমিন জানান, ‘হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সত্তার ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে চোরা মাছ শিকারীদের ধরতে অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৭ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়।’
‘হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। মা মাছ ও ডলফিন রক্ষার এই অভিযান অব্যাহত থাকবে’- যোগ করেন ইউএনও।
সিটিজিসান/আরএইচ
চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের গ্রাহক।
