নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ জুন, ২০২০ বৃহস্পতিবার ০১:০০ পিএম
চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ডা. শহিদুল আনোয়ার নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে, ডা. শহিদুল আনোয়ার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি আবার সুস্থ্য হয়েছিলেন। তবে কিছুদিন ধরে ফুসফুস ও হার্টের জটিলতায় ভুগছিলেন।
চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, ‘বেশ কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। করোনা থেকে সুস্থ হলেও তার ফুসফুসের বেশ ক্ষতি হয়। গতকাল রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।’
সিটিজিসান ডটকম/সিএস
