সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৪ জুন, ২০২০ বুধবার ০৬:৪৫ পিএম
করোনার এই সময়ে অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন। এসময় প্রায় ৭০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ চিকিৎসাসেবা দেওয়া হয়। দুদিনে প্রায় ১২০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ডা. মাহমুদা আশরাফী ফেরদৌসি।
বুধবার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের চারটি কক্ষে সকাল থেকে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম সিএমএইচ এর গাইনি বিভাগের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদা আশরাফী ফেরদৌসি। ক্যাম্পেইনের সমন্বয় করেছেন ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান এডিএমএস নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত করা হয়।
সিটিজিসান ডটকম/সিএস
