আ.লীগের কেন্দ্রীয় নেতা আমিন করোনায় আক্রান্ত

আপডেট: ২২ জুন ২০২০ ১০:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুন, ২০২০ সোমবার ১০:০০ পিএম

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সোমবার (২২ জুন) দুপুরে নমুনায় পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম আমিন।

এর আগে, করোনাভাইরাসে কিছু উপসর্গ থাকায় গত পরশু ঢাকায় রিজেন্টে নমুনা পরীক্ষা করেন আমিনুল ইসলাম আমিন। আজ সোমবার (২২ জুন) মহাখালীর ল্যাবে তাঁর করোনা পজিটিভ রির্পোট পাওয়া যায়।

এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম আমিন বলেন, আল্লাহর রহমতে ভাল আছি। বর্তমানে আমার উপসর্গ তেমন নেই। তারপরও ঢাকার বাসায় একটি কক্ষে আমি নিজেকে আবদ্ধ করে রেখেছি। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাই।

সিটিজিসান ডটকম/সিএস