ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চল

আপডেট: ২১ জুন ২০২০ ৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ০৫:২৮ পিএম

বাংলাদেশের পূর্বে ভারতের মিজোরাম রাজ্যে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছে চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা।

রবিবার (২১ জুন) বিকেল ৪টা ৪৬ মিনিটে এটি মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূতলের ৪০ কিলোমিটার গভীরে- জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

তবে এতে তাৎক্ষণিকভাবে ভারতীয় সংবাদমাধ্যমে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর জানায়নি।

সিটিজিসান ডটকম/সিএস