নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুন, ২০২০ শনিবার ০৯:১৬ পিএম
মাত্র দুইদিনে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এ ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাওয়া ২০ ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক।
গত শুক্রবার (১৯ জুন) ও শনিবার (২০ জুন) যথাক্রমে ১৫ জন এবং ৫ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী।
তিনি জানান, ‘শুক্রবার ১৫ জন এবং শনিবার ৫ জন মিলে দুইদিনে চট্টগ্রামে ২০ চিকিৎসক করোনার শিকার হয়েছেন। যাঁর ফলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট ডাক্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। এরা সবাই আক্রান্ত হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের সেবা দিয়েছেন।’
ডা. ফয়সল জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩ জন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার (১৭ জুন) সর্বশেষ চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ডা. নুরুল হক।
সিটিজিসান ডটকম/এসএ
