শিকলবাহার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম বকুল আর নেই

আপডেট: ১৭ জুন ২০২০ ৭:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক |আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ০৭:৪৭ পিএম

শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম বকুল (৬০) আর নেই। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টার পর চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি চিকিৎসা নিচ্ছিলেন ভারতের একটি হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর একমাত্র মেয়ে একজন চিকিৎসক হিসেবে কর্মরত।

সিটিজিসান ডটকম/আরএইচ