নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুন, ২০২০ সোমবার ০৪:১২
চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৫২)। তার পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার এসআই মো. শাহজাহান বলেন, ‘আজ সকালে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কার্ভাড ভ্যান চালককে আটক করা হয়েছে।
সিটিজিসান ডটকম/সিএস
