সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৪ জুন, ২০২০ রবিবার ০৭:৪২ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরের নাম মঞ্জুরুল ইসলাম আশিস। নিহত আশিস চাঁদপুর জেলার প্রতাপপুর থানার মকবুল হোসেনের পুত্র।
রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় উপজেলার সলিমপুর এলাকার ফকিরহাট ওভারব্রীজের নিচে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইনে হাটার সময় চট্টগ্রাম বন্দরমূখী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে আশিস।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক কিশোর মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করেছি এবং পরবর্তীতে হাসপাতালের মর্গে প্রেরণ করি।
সিটিজিসান ডটকম/আরএইচ/এনএকে
চট্টগ্রামের সব খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।
