নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ জুন, ২০২০ রবিবার ১২:৫০ পিএম
গত ২৪ ঘন্টায় করোনা চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারসহ মোট পাঁচটি ল্যাবে ৮৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৬৯ জনের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ আসে।
রবিবার (১৪ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৪০ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২০৮ মহানগরে ও ৬১ জন বিভিন্ন উপজেলাযর বাসিন্দা।
দেখা যায়, ২৯টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৩২টি নমুনা পরীক্ষায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১ জন, ৩০৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১১১জন, ১৫৩টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ে ৪৫ জন ও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১২৬টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করে আরও দুইজনের করোনা পজেটিভ পাওয়া যায়।
সিটিজিসান ডটকম/সিএস
