ধর্ম প্রতিমন্ত্রী ও আ.লীগের প্রবীণ নেতা শেখ আবদুল্লাহ আর নেই

আপডেট: ১৪ জুন ২০২০ ১২:২১ পূর্বাহ্ন

ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা শেখ আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

সিটিজিসান ডটকম/আরএইচ