নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৯ জুন, ২০২০ মঙ্গলবার ০১:০৯ এএম
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। দেশে এই প্রথম পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।
একইদিনে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এ তথ্য জানা যায়। তবে কমিশনার মাহাবুবুর রহমানের স্ত্রীর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে তাঁর পারিবারিক সূত্রে।
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিএমপির কমিশনারের উল্লেখযোগ্য ভূমিকা দেশব্যাপী আলোচিত।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে তিনি জ্বরে ভুগছিলেন। সেই থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারকি করে যাচ্ছিলেন। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন, তা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।
সিটিজিসান ডটকম/ আরএইচ
