চবি ছাত্রলীগ নেতা ফাহিমের সহযোগিতা পেলো একটি অসহায় পরিবার

আপডেট: ৭ জুন ২০২০ ১২:৫৪ অপরাহ্ন

অমিত কান্তি সিকদার | আপডেট : ০৭ জুন, ২০২০ রোববার ১২:৩৫ পিএম

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি সংকটে পড়েছে অনেক মধ্যবিত্ত পরিবারও— এমন পরিস্থিতিতে একান্ত ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত একটি পরিবারের পাশে দাঁড়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা। এসময় ওই পরিবারকে প্রাথমিকভাবে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করাসহ নগদ অর্থপ্রদান করা হয়।

ওই ছাত্রলীগ কর্মী গফরগাঁওয়ের গোলন্দাজ পরিবারের সন্তান মোসাদ্দিক গোলন্দাজ ফাহিম। এর আগেও বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানবিক কাজে সাড়া দিয়ে একাধিক পরিবারকে সাহায্য করেছেন তিনি।

তাঁর এই মানবিককাজে সাহস যুগিয়েছেন ও সার্বক্ষণিক পাশে ছিলেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। তিনি নিজেও করোনা পরিস্থিতির শুরু থেকেই সার্বক্ষণিক সাহায্য নিয়ে জনগণের রয়েছেন—জানা গেছে।

জানতে চাইলে মোসাদ্দিক গোলন্দাজ ফাহিম বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া পরিবার। এমতাবস্থায় বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করা একজন ছাত্রলীগ কর্মী হিসেবে আমি অন্তত একটি পরিবারের পাশে থাকার অভিপ্রায় থেকেই খোঁজ নিয়ে আমার নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আমার নিজ এলাকার এমন একটি পরিবারের সন্ধান পেয়েছি, যে পরিবারটি খুবই অসহায়ত্বের মধ্য দিয়ে দিন পার করে আসছিলো। আমি পরিবারটির একমাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদানসহ নগদ অর্থ সংগ্রহ করে উপহার হিসেবে পরিবারটিকে প্রদান করেছি।

ভবিষ্যতেও আমি পরিবারটিকে উপার্জনের কিছু উৎস খুঁজে দেয়ার মতো উদ্যোগ গ্রহণ করেছি। এই মহৎ কাজে যারা আমাকে সহায়তা করে পাশে থেকেছেন সকলের প্রতি আমি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি— আরও যোগ করলেন ফাহিম।

সিটিজিসান ডটকম/সিএস