ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সস্ত্রীক করোনা পজিটিভ

আপডেট: ৭ জুন ২০২০ ১১:৫০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭ জুন, ২০২০ রোববার ১১:৫০ এএম

করোনা আক্রান্ত হয়েছেন বর্তমানে সময়ে আলোচিত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রী। সারোয়ার আলম শারীরিকভাবে সুস্থতা অনুভব করলেও তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৬ জুন) রাতে ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে করোনা আক্রান্ত বিষয়টি জানিয়েছেন এই ম্যাজিস্ট্রেট।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ফেসবুক পেজের তথ্য হুবহু তোলে ধরা হলো-

সারোয়ার আলম ফেসবুকে লেখেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল। তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন সারোয়ার আলম। তাদের দুই সন্তান সুস্থ আছে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ফার্মগেটে ওভারব্রিজ বাদ দিয়ে যারা সড়কে রাস্তা পারাপার হচ্ছিলেন তাদের নামমাত্র জরিমানা করে সচেতন করেছিলেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এরপর থেকে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে দেশের ভেজাল, মাদক ও ক্যাসিনো বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বেশ সুনাম কুড়িয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তার সাহসী ভূমিকায় সর্বমহলে পরিচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। শুধু তাই নয়, করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

সিটিজিসান ডটকম/সিএস/আইবিএইচ