হঠাৎ অসুস্থ্য সাংসদ লতিফ

আপডেট: ৫ জুন ২০২০ ৮:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৫ জুন, ২০২০ শুক্রবার ০8:০০ পিএম

হঠাৎ বুকের ব্যথা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফকে নগরের জিইসি এলাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (৪ জুন) রাত ৩টায় তাঁকে ও,আর নিজাম রোডে মেট্রোপলিটন হাসপাতালের ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ‘বৃস্পতিবার আনুমানিক রাত তিনটার দিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় সংসদ সদস্য এমএ লতিফ সাহেবকে হাসপাতালে আনা হলে তাঁকে সিসিউতে ভর্তি করানো হয়।

‘চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যাবেক্ষণে রাখা হয়েছে- যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/সিএস