চমেকের করোনা ইউনিটে এক যুবকের মৃত্যু

আপডেট: ২৯ মে ২০২০ ৩:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ মে, ২০২০ শুক্রবার ০৩:৪০ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) করোনা ইউনিটে মো. আলী (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) মধ্যেরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাকে গত (২১ মে) কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে নেয়া  হয় এবং তাকে করোনা ইউনিটে ভর্তি করানো হয়।

চমেক সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত তাকে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। গতকাল গভীররাতে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিটিজিসান ডটকম/আরএইচ