ইছহাক বিন হোসেন | আপডেট : ২৫ মে, ২০২০ সোমবার ০৭:০৭ পিএম
সাধারণত ঈদের দিনগুলোতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও এবার মহামারী করোনার প্রভাবে পুরোই উল্টো চিত্র। এবার ঈদের দিনে লকডাউন এর কারণে চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশ ঠেকাতে এলাকা জুড়ে রয়েছে পুলিশের তৎপরতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রবেশমুখ কাঠগর মোড়ে পুলিশের কঠোর অবস্থান। দর্শনার্থীদের প্রবেশ ঠেকাতে তাঁরা পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রবেশ মুখে বসিয়েছে চেক পোস্ট।
আরও পড়ুনঃ চট্টগ্রামে ঈদের দিনেই করোনার শিকার ১৭৯ জন
এই বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া সিটিজিসানকে বলেন, মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ। পতেঙ্গায় করোনা মহামারীর মধ্যে দর্শনার্থীদের প্রবেশ ঠেকাতে আমরা চেকপোস্ট বসিয়েছি।
পুরো ঈদ মৌসুম জুড়ে মানুষকে করোনার ভয়াল থাবা থেকে বাঁচাতে আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে—জানান ওসি।
এদিকে, গত কয়েকদিনের পরিসংখ্যানে চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা সংক্রমিত রোগির সংখ্যা। গত ২৪ মে ২৬৪ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সিটিজিসান ডটকম/আরএইচ/ইবিএইচ
