নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ মে, ২০২০ মঙ্গলবার ০৮:০০ পিএম
করোনায় অসহায়, কর্মহীন গরিব লোকজনদের মানুষের বিনামূল্যে সেমাই, দুধ ও চিনির বাজার চালু করেছেন ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। মঙ্গলবার (১৯ মে) সকালে চালু চৌমুহনি এলাকায় এই সামগ্রী বিতরণ করা হয়। ঈদের একদিন আগে পর্যন্ত চলবে এই বাজার।
জানতে চাইলে কাউন্সিলর মো. জাবেদ বলেন, মরণব্যাধি করোনাভাইরাসের কারণে স্বল্প আয়ের মানুষগুলো বেকার হয়ে পড়েছে। কমে গেছে তাদের আয় ও রোজগার। এসব অসহায় মানুষের কথা বিবেচনা করে আমি উদ্যোগ গ্রহণ করেছি। এটা ঈদের একদিনে আগে পর্যন্ত বিনামূল্যে যে কেউ এখান থেকে এসব খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, অনেকে মানুষের সামনে আসতে চায় না। তাই নির্দিষ্ট কিছু এলাকায় চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে উত্তর পাঠানটুলীসহ এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভ্যানে করে মানুষের বাসা-বাড়িতে পৌঁছে দেও্য়া হবে এসব খাবার; যোগ করলেন তিনি।
সিটিজিসান ডটকম/সিএস
