করোনার কবলে এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারের ৬ সদস্য

আপডেট: ১৮ মে ২০২০ ১২:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ মে, ২০২০ সোমবার ১২:০৯ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস এবার হানা দিয়েছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারে। এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারের ৬ সদস্যের শরীরে এবার মিলেছে করোনার জীবাণু।

আক্রান্তরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই যথাক্রমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু), একই গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি এবং ফারজানা পারভীন নামে পরিবারের এক নারী সদস্য ।

রবিবার (১৭ মে) চট্টগ্রামের অন্যতম করোনা পরীক্ষার ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে মেলে এ তথ্য। এর পরই সুগন্ধা এক নম্বর সড়কের বহুতল এ ভবনটি লকডাউন করে দেয় পুলিশ।

একইদিনে চমেক ল্যাবে মোট ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ মেলে ৩৪টি নমুনা। এর মধ্যে নগরে শনাক্ত হয় ৩১ জন। যার মধ্যে দুজনের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে। আর ৩১ জনের মধ্যে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ৬ নিকটাত্মীয়র নমুনাও পজিটিভ আসে। এছাড়া উপজেলাতেও ২ জন শনাক্ত হয়েছে।

সিটিজিসান ডটকম/আরএইচ