হাসিনা মহিউদ্দিনসহ ২ গৃহকর্মী করোনায় আক্রান্ত

আপডেট: ১৩ মে ২০২০ ১২:১৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ মে, ২০২০ মঙ্গলবার ১১:৫০ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী মা হাসিনা মহিউদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

মঙ্গলবার (১২ মে) হাসিনা মহিউদ্দিন ছাড়া তাঁর বাসার শাকি এবং হারাধন নামে আরো দুই গৃহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়- চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সূত্রে এমনটাই জানিয়েছে।

এর আগে তার ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন তার নমুনায় পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। ১০ মে সালেহীনের করোনা শনাক্ত হওয়ার পর ১১ মে চৌধুরী পরিবারের চট্টগ্রামের বাসা থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

এছাড়া, মঙ্গলবার (১২ মে) বিকেলে ঢাকার করোনা পরীক্ষার ল্যাব আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে উপমন্ত্রী নওফেল, তাঁর স্ত্রী, সন্তান, গাড়িচালক, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে। একই সঙ্গে বোরহানুল হাসান চৌধুরী সলেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যেও পরীক্ষাও নেগেটিভ এসেছে।

এদিকে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বর্তমানে তিনি চট্টগ্রামের চশমা হিলের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। পরিবারের ঢাকায় অবস্থানরত সদস্যদের শরীরে করোনা শনাক্ত না হলেও তাঁদের ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা- এমনটাই জানা গেছে।

সিটিজিসান ডটকম/সিএস