নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৯ মে, ২০২০ শনিবার ১১:৪০ পিএম
চট্টগ্রামে আরও ১২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ পাওয়া গেছে৷ এর মধ্যে সীতাকুণ্ডের ১ জন সহ নগরীর বাসিন্দা ১১ জন৷ ফৌজদারহাটের বিআইটিআইডিতে আজ ২১৩ নমুনা পরীক্ষায় এই ১২ জনের নমুনার ফলাফল পজিটিভ আসে৷ এছাড়া ভিন্ন জেলার রয়েছে ৩ জন৷
শনিবার (০৯ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি৷
তিনি জানান, চট্টগ্রামের বিআইটিআইডিতে আজকে ২১৩ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১২ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম শহরের ১১ জন, বাকি একজন সীতাকুণ্ড (কালুশাহ) উপজেলার বাসিন্দা।
নগরে ১১ জনের মধ্যে দামপাড়া পুলিশ লাইনেই ৮ জন আক্রান্ত হয়েছে৷ এছাড়া ১ জন নেভি হাসপাতাল গেইট, ১ জন ঈদগাহ বড় পুকুর এবং অপরজন আইডিএইচ আইসোলেশন ওয়ার্ড এর৷
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৯ জনে৷ এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩জন। মারা গেছেন ১৬ জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
