নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ মে, ২০২০ শুক্রবার ১০:৪০ পিএম
২৪ ঘন্টায় নতুন করে আরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৩ জন। আক্রান্ত রোগী মধ্যে চট্টগ্রাম নগরে রয়েছে ৯ জন, উপজেলায় ২ জন ও লক্ষ্মীপুরে ২জন।
শুক্রবার (৮ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এই নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছে ২০৯ জনে।
চট্টগ্রাম নগরে ৯ জন করোনা পজিটিভ শনাক্তের মধ্যে রয়েছে- ইপিজেড ১, কদমতলী ১, অক্সিজেন (মুরাদনগর) ১, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ১, পার্ক ভিউ হাসপাতাল ১, পাহাড়তলী ( বাচা মিয়া রোড) ১, হালিশহর ২, দেওয়ানহাট ১। বাকি দুইজনের মধ্যে পটিয়া উপজেলা ১ ও সাতকানিয়া উপজেলা ( মাদার্শা) ১। এছাড়া লক্ষ্মীপুরের রামগতির দুইজন পুরুষ রোগী করোনায় আক্রান্ত।
সিটিজিসান ডটকম/সিএস
