চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত ৫৯ জন

আপডেট: ৮ মে ২০২০ ২:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ মে, ২০২০ শুক্রবার ০২:৩০ পিএম

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত বৃহস্পতিবারের আগের ২৪ ঘন্টায় ৬১ নমুনা পরীক্ষায় আরও ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে৷ এর আগে বৃহস্পতিবার রাতে বিআইটিআইডিতে ১৯৮ নমুনা পরীক্ষায় ১৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবারের আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ৫৯ করোনা রোগী শনাক্ত হয়েছে৷

বৃহস্পতিবার (০৭ মে) রাতে রিপোর্ট পাওয়ার পরে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হতবাক হয়ে যান৷ বারবার চেক ক্রসচেক করার পর শুক্রবার (০৮ মে) বেলা ২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি৷

তিনি জানান, সিভাসু ল্যাবে বৃহস্পতিবারের আগের ২৪ ঘন্টায় মোট ৬১ নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে৷ যাঁর মধ্যে মহানগর এলাকায় রয়েছে ২৬ জন এবং উপজেলায় শনাক্ত হয়েছে ১৪ জন৷

মহানগরীতে আক্রান্তের মধ্যে সাগরিকা  (অলংকার) ১ জন, বহদ্দারহাট ১ জন, হালিশহর ৩, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, বাকলিয়া ৪, নাসিরাবাদ  ১, মোগলটলী ১, ইপিজেড , বন্দর ১, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (কক্সবাজার ) ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া ১, আইসফ্যাক্টরী (কোতোয়ালী) ১, মীর্জাপুল ১, সদরঘাট ১, আমবাগান রেলওয়ে কলোনী ১, সাগরিকা (কাজিরদীঘি) ১, সিএসসিএইচ ১ জন যিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা।

এছাড়া উপজেলায় শনাক্তদের মধ্যে সাতকানিয়া উপজেলার ৭ জন, সীতাকুণ্ডের ৫ জন, হাটহাজারীর ১ জন এবং অপরজন বোয়ালখালীর বাসিন্দা৷

এর আগে বৃহস্পতিবার (০৭ মে) ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল ল্যাবে ১৯৮ নমুনা পরীক্ষায় মোট ১৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে৷ যাঁর মধ্যে চট্টগ্রাম নগরীর ১৪ জন, উপজেলার ৪ জন এবং অপরজন নোয়াখালী জেলার বাসিন্দা৷

সিটিজিসান ডটকম/আরএইচ