কাল থেকে নামাজ পড়া যাবে মসজিদে

আপডেট: ৬ মে ২০২০ ৩:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৬ মে, ২০২০ বুধবার ০২:৫৫ পিএম

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকার মসজিদ-মন্দিরসহ সীমিত আকারে শিথিল করার পর এবার বেশ কিছু বিধিনিষেধ দিয়ে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) জোহরের নামাজের পর থেকে সারাদেশে মসজিদগুলোতে জামাতে নামাজ পড়ার অনুমতি দেওয় হয়। বুধবার (৬ মে) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি রমজান মাসে দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। দেশের শীর্ষ আলেম-উলামারা মুসল্লিদের মসজিদে নামাজ পড়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

তিনি বলেন, ‘আগামীকাল জোহরের নামাজের পর থেকে সারাদেশের মসজিদে নামায পড়া সহ এক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী থাকবে। এসব শর্তাবলির কথা সারাদেশের মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়ে দেয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সম্প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁচজন, জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন এবং তারাবির নামাজে সর্বোচ্চ ১২ জন নামাজ আদায় করতে পারবেন বলে নির্দেশনা জারি করেছিল ধর্ম মন্ত্রণালয়।

সিটিজিসান ডটকম/সিএস