নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ এপ্রিল, ২০২০ মঙ্গলবার ১১:৩০ পিএম
চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় শেখ মুজিব রোড মিস্ত্রিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯ টার দিকে ট্রাক আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ ট্রাফিক সদস্যের নাম জামাল। তিনি বন্দরজোনের ট্রাফিক বিভাগের কর্মরত রয়েছেন।
দূঘটনার পর পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার বলেন, ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাফিক পুলিশের এক সদস্য ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তিনি পায়ে এবং কোমরে গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় ট্রাক ও চালককে আমরা আটক করা হয়েছে।
সিটিজিসান ডটকম/সিএস
