নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার ৯:৫৬ পিএম

বাংলাদেশ সহ সারাবিশ্বে করোনা তাণ্ডবে মানুষ এখন ঘর বন্দি৷ প্রাণঘাতী করোনার সাথে এখন নগরবাসীর নতুন উদ্বেগ মশা! মশার জ্বালায় অতিষ্ঠ ঘরবন্দি মানুষ৷ এই পরিস্থিতিতে নগরের ৩৯নং ওয়ার্ডস্থ জনসাধারণের সাহায্যে নিজ উদ্যোগে এগিয়ে এলেন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হোসেন খোকন৷
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দক্ষিণ হালিশহর এলাকার বিভিন্ন অলিতে গলিতে দ্বিতীয় দিনের মত মশার ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করেছেন তিনি৷
তার এ কার্যক্রম আজ (বৃহস্পতিবার) আলী শাহ পাড়া কবর স্থান গলি, রেল লাইন, জেলে পাড়া, ২ নং নেভী কলোনি রোড, মমতা গলিসহ অন্যান্য এলাকায় পরিচালিত হয়৷
মশক নিধন কার্যক্রম ছাড়াও তিনি ঘর বন্দি গরীব ও অসহায়দের ঘরে ঘরে নিজের সাধ্যমত ত্রাণ সহায়তা ও সরকারি ত্রাণ সামগ্রী ও পৌঁছে দিচ্ছেন৷
জাহেদ হোসেন খোকন বলেন, ‘যত দুর্যোগ আসুক না কেন আমি আমার এলাকাবাসীর পাশে থাকবো, ইনশাআল্লাহ৷ আমি আমার সাধ্যমত তাদের সেবায় এগিয়ে এসেছি৷ করোনার মধ্যেই মশার উপদ্রব এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে৷ এ পরিস্থিতিতে ঘরে বসে থাকতে না পেরে নিজ উদ্যোগে তাদের কষ্ট লাঘবে কাজ করছি।’
পর্যায়ক্রমে আগামী দিনগুলোতেও তার এ কার্যক্রম বিভিন্ন এলাকায় পরিচালনা করবেন বলে জানান৷
এসময় আরো উপস্থিত ছিল ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, বশির আহমেদ, মহিম ইসলাম রায়হান, সোহেল আরমান শুভ, দেলোয়ার, ফাহিম, শাকিল, মেহেদী, রায়হান প্রমুখ৷
সিটিজিসান/আরএইচ
