সিগারেটের প্রচারণায় আবুল খায়েরকে অর্থদণ্ড দিয়েছে আদালত

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৫ অপরাহ্ন

রোববার, সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১১:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক :: ধুমপান ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্গনকরে ধুমপানে উদ্বুদ্ধ ও প্রচারণা চালানোর অপরাধে চট্টগ্রামের আবুল খায়ের ট্যোবাকো কোম্পানী নিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রোববার দুপুরে চট্টগ্রামের বন ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুুস্মিতা আহমেদ এই রায় দেন।

দণ্ড-প্রাপ্তরা হলেন, আবুল খায়ের টোব্যাকো কোম্পানির চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক, লোহাগাড়া উপজেলার টেরিটোরি সেলস অফিসার মো. ফেরদৌস খান ও বিক্রয় প্রতিনিধি মো. আব্দুল শুক্কুর।

আদালত সূত্রে জানাগেছে, অভিযুক্তরা আদালতে হাজির হয়ে নিজেদের দোষ স্বীকার করায় আদালত তাদেরকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তাদেরকে সতর্ক করেন এবং ফের ধুমপান ও তামাকজাতদ্রব্যে প্রচারণা চালাবেনা বলেও তাদের কাছ থেকে মোচলেকা নেন।

চট্টগ্রাম আদালতের তরুন আইনজীবি আয়াত উল্লাহ জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী বাদি হয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালকসহ, লোহাগাড়া উপজেলার টেরিটোরি সেলস অফিসার মো. ফেরদৌস খান ও বিক্রয় প্রতিনিধি মো. আব্দুল শুক্কুরকে অভিযুক্তকরে গত ২০ জুলাই চট্টগ্রামের বন ও বিশুদ্ধ খাদ্য আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় বাদি উল্লেখ করেন, চলতি বছরের ১৮ জুলাই দিনের বেলায় লোহাগাড়া উপজেলার দরবেশ হাটে “ধুমপান ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত, ২০১৩) এর ৫ নং ধারা লঙ্গনকরে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানী লিমিটেডের বিক্রয় প্রতিনিধিসহ অভিযুক্তরা প্রচারণা চালাতে দেখতে পান। সে সময় সিগারেটের খালি প্যাকেট সংগ্রহ ও ব্যবসায়ীদেরকে সিগারেট বিক্রিতে উদ্বুদ্ধ করে প্রচারপপত্র বিলি করছিলেন তারা। এরপরই তাদের কাছ থেকে মেরিস সিগারেটের ২২৫টি খালি প্যাকেট, উপহারের দুইটি লিফলেট ও ১টি ডিজিটাল ব্যানার জব্দকরা হয়।

জেএইচ/সিএস