শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৮:৫২ পিএম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিক্রিকরে দেয়া ৯০০ বস্তা ডাল চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জব্দ করেছেন নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুইটি ট্রাকভর্তি ওই ডালগুলো শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে জব্দকরা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন এই খবর জানান।
ডিবির হাতে আটক হোসেন রাসেল (৩৫) নগরের খাতুনগঞ্জের মেসার্স নিউ খালেদ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
আসিফ মহিউদ্দিন বলেন, বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এ ডালগুলো বিতরণ করা হয়। সেগুলো রোহিঙ্গারা বিক্রি করে দেয় ক্যাম্পের বাইরে ব্যবসায়ীদের নিকট। সেখান থেকে এসব ডাল সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে এসেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের কমিশনার গলির মেসার্স নিউ খালেদ ট্রেডার্স নামে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, কক্সবাজারের উখিয়া, কুতুপালং, টেকনাফসহ বিভিন্ন স্থান থেকে এসব ডাল সংগ্রহ করেছে চট্টগ্রামে অতিমূল্যে বিক্রির উদ্যেশ্যে।”
সোর্সের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেকান থেকে দুইটি ট্রাকভর্তি মটর ডাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হোসেন রাসেলকে আটক করা হয়।
তবে প্রতিষ্ঠানটির মালিক আব্দুচ সালাম অভিযান টেরপেয়ে সরেগেছেন। ##
