শাহ আমানতে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ৯:৫১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৩ মার্চ ২০১৯, বুধবার ০৯:৪৫ পিএম |

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আবদুস শুক্কুর (৩৬) নামের এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে ওই যাত্রীকে আটক করা হয় বলে জানান কাস্টম হাউসের উপ-কমিশনার মো. নূর উদ্দিন মিলন।

তিনি বলেন, একটি কাঁঠাল ও দুইটি আনারসের কার্টনে করে বিদেশী মুদ্রা বহন করেছেন শুক্কুর। উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ১৯ হাজার ৯৭৮ দিরহাম, ১২ হাজার ৩৭০ রিয়াল, ৩ হাজার ৩৭৫ দিনার এবং ১৩ হাজার ৬৮৫ মার্কিন ডলার।

সিএস/সিএম/এসআইজে