চট্টগ্রামে ইয়াবাসহ চিহ্নিত চার ব্যবাসায়ি গ্রেপ্তার

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯ ৭:৩৯ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার ০৭:৩৫ পিএম |

চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানার নিউমার্কেট এলাকায় ইয়াবা সহ চিহ্নিত চার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইয়াছিন (২০), জসিম উদ্দিন (২৮), শফিউল আলম (২৪) এবং মো. শরিয়তুল্লা প্রকাশ সাব্বির আহম্মদ প্রকাশ সোর্স সাব্বির (৩৮)।

ওসি মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা যাওয়ার পথে তিনহাজার পিস ইয়াবা সহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। এদের মধ্যে গ্রেপ্তারকৃত শরিয়তুল্লার বিরুদ্ধে আগে থেকে মাদক আইনে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

সিএস/সিএম/এসআইজে