লক্ষীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৭

আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯ ১:৪৬ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

লক্ষীপুর | ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার ০১:৫০ পিএম |

লক্ষীপুরে রতনপুর এলাকায় ঢাকা-রায়পুর মহাসড়কে ট্রাক ও সি এন জির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ একই পরিবারের ছয়জন নিহত।

বুধবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহ আলম (৪৫), নাসিমা আক্তার (৩৮), শামছুন্নাহার (৬৫), রোকেয়া বেগম (৩৫) ও রুবেল (২৮), অমিত (২) এবং অটোরিকশা চালক নূর হোসেন সোহাগ (৩৫)।

লক্ষীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, কুয়াশার মধ্যে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সিএস/সিএম/এসআইজে