
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
ঢাকা | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ০৪:০৫ পিএম |
আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে দুদকের পরিচালক ফজলুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফজলুল হক দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় কর্মরত ছিলেন।
সিএস/সিএম/এসআইজে
