দেওয়ানহাট থেকে ৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট: ২২ জানুয়ারী ২০১৯ ৩:৫৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ১১:৪০ পিএম |

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে ৫ হাজার ইয়াবা সহ মো. শাকের (২৪) নামে রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল দশটার দিকে ডিটি রোডের সালেহ বিল্ডিংয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ।

গ্রেপ্তারকৃত মো. শাকের মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নাইসাপ্রু এলাকার আব্দুল মালেকের ছেলে। বর্তমানে কক্সবাজারের উখিয়ার উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে থাকেন।

শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো পলিথিনে করে দুটি প্যাকেট থেকে ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান।

সিএস/সিএম/এসআইজে