২৭ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ

আপডেট: ২০ জানুয়ারী ২০১৯ ৭:১২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২০ জানুয়ারি ২০১৯, রবিবার ০৭:১০ পিএম |

এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রশ্নফাঁস রোধে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস সারাদেশে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় মন্ত্রী এই নির্দেশ দেন। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসিতে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৬ ফেবু্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।

সিএস/সিএম/এসআইজে