ফৌজদারহাটে ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯ ৩:৫৮ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৬ জানুয়ারি ২০১৯, বুধবার ০৩:৫৫ পিএম |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় টাটা মোটরসের ফ্যাক্টরী থেকে আগুনের সুত্রপাত হয়ে একটি তেলের ডিপোতেও আগুন লেগেছে।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে আবদুল্লাহ ঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মহানগর আগ্রাবাদ, বন্দর ও কুমিরা স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন।

তিনি বলেন, গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

সিএস/সিএম/এসআইজে