অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৫ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ০৪:০৫ পিএম |
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের মধ্যে যে উদ্বেগ কাজ করছে সেটা কমাতে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বেলা ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে তা কমাতে কাজ করবো। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।’
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটালে অংশ হিসেবে অনলাইন গণমাধ্যম আজকের বাস্তবতা। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম আজকের বাস্তবতা। শুধু নয় এদেশে নয়, পৃথিবীর অনেক দেশে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়, কিন্তু এটি যাতে সঠিকভাবে হয় সে নিয়মনীতির কাজ করবে সরকার।
ড. হাছান মাহমুদ বলেন, ‘অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে তখন ভুঁইফোড় অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে।’
নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব এই লক্ষ্যে কাজ করবো। ২৮ তারিখ (২৮ জানুয়ারি) সময়সীমা আছে, চেষ্টা করবো সময়সীমার মধ্যে করা যায় কি না। বর্তমান যে ওয়েজবোর্ড সেখানে টেলিভিশন নাই। টেলিভিশন সাংবাদিকদেরও সেখানে আসা দরকার। সেটি নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো।’
তিনি বলেন, ‘২০০৮ সালে সরকার দুইটি স্বপ্নের কথা বলেছিল। একটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আরেকটি হচ্ছে দিনবদল। যখন ডিজিটাল বাংলাদেশের ¯েøাাগান দেই আমরা তখন অনেকেই এটিকে নিছক নির্বাচনী ¯েøাাগান বলে হাস্যরস করেছিল। ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিএস/সিএম/এসআইজে
