স্টীলমিলে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

আপডেট: ৭ জানুয়ারী ২০১৯ ৯:২২ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৭ জানুয়ারী ২০১৯, সোমবার ০৯:২০ পিএম |

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার স্টীলমিল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এমরান হোসেন (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমাবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় মহাজন পাড়ার রোডে সড়কে এদূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, নিহত এমরান নগরের পতেঙ্গার স্থায়ী বাসিন্দা। তিনি ইয়াংওয়ানে কর্মরত ছিলেন। দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপায় নিহত হন।

সিএস/সিএম/এসআইজে