শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১:৩৫ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ৩১ ডিসেম্বর ২০১৮, সোমবার ০১:৩৫ পিএম |

শেখ হাসিনা এবং তার দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান মোদি।
এছাড়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। ফোনে তিনিও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

সিএস/সিএম/এসআইজে