অনলাইন | সিটিজিসান.কম

ঝিনাইদহ | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার ০৩:৩৫ পিএম |
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানকে স্ত্রীসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ঢাকার রায়ের বাজার এলাকায় মেয়ের বাসা থেকে অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রী নাজমা রহমানকে গ্রেফতার করে পুলিশ।
মতিয়ার রহমান ও তার স্ত্রীকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।
ঝিনাইদহ পুলিশের বিশেষ শাখার দাবি, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে মতিয়ার রহমানের বিরুদ্ধে। দীর্ঘ সময় মোবাইল ট্রাকিংয়ের পর ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে বুধবার সকালে স্ত্রীসহ অধ্যাপক মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে বলেও পুলিশের সুত্রটি জানান।
অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও জীবননগর বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।
সিএস/সিএম/এসআইজে
